বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি দুর্গাপুরে পালিত


  নির্মলেন্দু সরকার বাবুল, দূর্গাপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ বিকাল

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার সীমান্তবর্তী কুল্লাগড়া গ্রামে রামকৃষ্ণ আশ্রমে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে দিনব্যাপি শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মতিথি উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) দিনব্যাপি মঙ্গলারতি, দেশ ও জাতির শান্তি কামনায় প্রার্থনা, পূজা পাঠ, পুষ্পাঞ্জলী প্রদান, কথামৃত পাঠ, প্রসাদ বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে জন্মতিথি অনুষ্ঠান পালিত হয়। 

রামকৃষ্ণ আশ্রমের অন্যতম সদস্য মিন্টু কুমার সাহার সঞ্চালনায়, আশ্রমের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন, স্বামী কাশিকানন্দজী মহারাজ, প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফাদার পাওয়েল কচিওলেক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের সাবেক বিদ্যালয় পরিদর্শক পরিমল চন্দ্র পন্ডিত, ডন বসকো কলেজের ভাইস প্রিন্সিপাল রুমন রাংসা, অবসর প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্ত্তী, স্বপন সান্যাল, সাবেক কাউন্সিলর দিলীপ সাহা প্রমুখ। 

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত