বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে পূর্বধলায় জামায়াতের স্বাগত মিছিল


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৪ বিকাল

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বধলা উপজেলা শাখা আজ বুধবার বিকেলে একটি স্বাগত মিছিল করেছে।

মিছিলটি পূর্বধলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুল হক খান। 

উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি ইমরুল হাসান, সাবেক সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলাম এবং নেতা মো. মঞ্জুরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। তারা বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, তা নিশ্চিত করতে হবে। কেউ যেন পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধি না ঘটায়-এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

এছাড়া মাহে রমজানের শিক্ষা ধারণ করে সংযম ও ত্যাগের চর্চা করার আহ্বান জানানো হয়। দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার বিষয়েও বক্তব্য দেন বক্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত