শেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্গন প্রতিযোগিতা
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৮ দুপুর

শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে লাইব্রেরীয়ান সিরাজাম মুনির এর তত্ত্বাবধানে চিত্রাঙ্কন এবং বিকেলে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পৃথক তিনটি গ্রুপে চিত্রাঙ্কন এবং ‘ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা,’ ‘ভাষার অপব্যবহার ও সচেতনতা,’ ‘একুশের চেতনা ও বর্তমান প্রজন্ম’ শীর্ষক বিষয়ের উপর পৃথক তিনটি গ্রুপে রচনা প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বিজয়ীদেরকে আগামী একুশে ফেব্রুয়ারির জেলা প্রশাসকের আয়োজনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে জুনিয়র লাইব্রেরিয়ান আকলিমা খাতুন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনেয়ারা, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।


_medium_1771313924.jpg)




