ভালুকায় সড়ক দুর্ঘটনায় মুরগী ব্যবসায়ী নিহত
আবুল বাশার শেখ
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯ দুপুর
_original_1771313924.jpg)
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মোঃ রিপন (৫২) নামে এক মুরগী ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২ টার দিকে ভালুকা থানার মোড় মেগার মাঠের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই মর্মান্তিক দূরর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
জানা যায়, সোমবার রাতে পৌর সভার ভালুকা বাজার সংলগ্ন ইসলামী ব্যাংকের অপজিট সাইটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী লেনে একটি পিকআপ যাহার রেজি নং- মেট্টো ন-১৪-৮৭৯৮ মুরগী ভর্তি গাড়ি রাস্তার পাশে বিকল হয়ে গেলে গাড়িটি মেরামত করার সময় ঢাকাগামী আরেকটি মুরগি ভর্তি পিকআপ যাহার রেজি নং-ঢাকা মেট্টো ন-১৩-৪৪০৮ বেপরোয়া গতিতে পেছন থেকে ধাক্কা দিলে উক্ত গাড়ির দুইজন গুরুতর আহত হয়ে একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘটনাস্থলেই নিহত মোঃ রিপন পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার ধামাই দেওয়ান বাড়ি এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইশতিয়াক আহমেদ জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সাথে গাড়ি দুটি আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।







