শেরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৪ দুপুর

বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেরপুর জেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়ন এর নেতৃত্বে এই আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে শহরের থানা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেরপুর-২ আসনের বিএনপি ধানের শীষ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বিপুল ভোটে বিজয় লাভ করায়ও এই আনন্দ মিছিলে একাত্মতা প্রকাশ করা হয়। এসময় জেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা মিছিল অংশ নেয়।



_medium_1771412260.jpg)



