বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

রমজান শুরু হতেই লেবু ২০০ টাকা কেজি


  মোঃ হাসান খান

প্রকাশ :  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ বিকাল

পবিত্র মাহে রমজান শুরু হতে'না হতে'ই অস্থির হয়ে উঠেছে নেত্রকোণার মোহনগঞ্জের কাঁচাবাজার-সহ নিত্যপণ্যের দোকানে নেই মূল্য তালিকা আকাশচুম্বী হয়ে উঠেছে দাম। ঠিক তখনই আকাশছোঁয়া দামে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে রোজায় প্রয়োজনীয় পণ্য লেবু,খেজুর, করলা মাত্র সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কয়েক গুণ বেড়ে এখন রীতিমতো বিলাসিতায় পরিণত হয়েছে। 
 
বৃহস্পতিবার মোহনগঞ্জের পাথরঘাটা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, তিন আকারের ভিন্ন ধরনের লেবু বিক্রি হচ্ছে। এর মধ্যে ছোট আকারের এক হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। মাঝারি আকারের লেবু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায় ও বড় আকারের লেবু ১৩০ টাকা হালি এবং প্রতি কেজি লেবু ২০০ কাটা দরে বিক্রি হচ্ছে।
যা নিয়ে জনমনে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। অথচ গেল কয়েকদিন আগেও লেবুর দাম ছিল বেশ সহনীয়।
 
লেবুর এই লাগামহীন দামের কারণে ক্রেতারা এক হালি না কিনে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির অনেক মানুষ দুই একটি করে লেবু কিনতে দেখা গেছে। এক্ষেত্রে দোকান মালিকরা নিচ্ছেন বাড়তি সুবিধা বড় আকারের একটি লেবু কিনতে হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়।
 
পাথরঘাটা বাজার থেকে লেবু কেনার পর ক্ষোভ প্রকাশ করে সালাম মিয়া নামের এক ক্রেতা বলেন, রোজা শুরু হতেই যেভাবে ১ কেজির লেবুর দাম ২০০ টাকা, ১কেজি করলার দাম ১২০ টাকা। কয়েকদিন আগে নিন্মমানের যে খেজুর ১২০ টাকা কেজি কিনেছি সেই  (RAMA GOLD/DATES) খেজুর এখন বিক্রি হচ্ছে ২৪০ টাকা। যেভাবে আকাশছোঁয়া দামে উঠেছে তাতে আমরার মতো সাধারণ মানুষ যারা আছি তাদের পক্ষে লেবু,করলা, খেজুর খাওয়া খুবই কষ্ট সাদ্য ব্যপার। 
 
এদিকে খুচরা দোকান মালিকরা বলছেন, পাইকারি বাজারে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। বিপরীতে রোজা উপলক্ষ্যে বাড়তি চাহিদা তৈরি হয়েছে। যার  ফলে চাহিদার তুলনায় বাজারে পণ্যর পরিমাণ কম থাকায় দাম দ্রুত বাড়ছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত