পূর্বধলায় শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ দুপুর

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দলের নেতৃবৃন্দ। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সদস্যসচিব এ এস এম শহীদুল্লাহ ইমরান।
পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান ও শেখ মো. আব্দুর রাশিদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক হলুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হুদা ফিরোজ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শহীদুল্লাহ, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ, নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।







