রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ দুপুর

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে নেত্রকোনার পূর্বধলায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ।

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের পর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পূর্বধলা প্রেসক্লাব, নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতি, বাংলাদেশ আনসার ও ভিডিপিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ ছাড়া সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শহীদদের স্মরণে নীরবতা পালন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত