শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

জামালপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র নিহত


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৯ বিকাল

জামালপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয় আরও এক শিশু ছেলে। দুর্ঘটনায় নিহতরা হলো- বাবা দেলোয়ার মাহমুদ (৫০) ও তার বড় ছেলে ইশতিয়াক আহমেদ (২০)। তাদের বাড়ী পার্শ্ববর্তী শেরপুর জেলার সদর উপজেলার কেন্দুয়ার চর গ্রামে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে মোটরসাইকেলে করে দুই ছেলে ইশতিয়াক আহমেদ (২০) ও আবরার (৫) কে নিয়ে জামালপুর থেকে শেরপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন দেলোয়ার মাহমুদ (৫০)। যাওয়ার পথে শহরের ব্রহ্মপুত্র সেতুর সংযোগ সড়কে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা দেলোয়ার মাহমুদ ও বড় ছেলে ইশতিয়াক আহমেদ মারা যায়। দুর্ঘটনায় গুরুতর আহত ছোট ছেলে আবরারকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক না করে ছেড়ে দেওয়ার অভিযোগে বিক্ষুব্ধরা পুলিশের উপর হামলা করে। হামলায় দুই জন পুলিশ সুদস্য আহত হয়। এ সময় নিহতের স্বজন ও স্থানীয়রা জামালপুর-শেরপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। নিহত দেলোয়ার মাহমুদ জামালপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি জামালপুর শহরের মুকুন্দবাড়ী এলাকায় ভাড়া থাকতেন। 
 
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত