বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২
শিরোনাম

নেত্রকোণা-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বটগাছ প্রতীকের প্রার্থীর সমর্থন


  শহীদুল ইসলাম, মদন প্রতিনিধি

প্রকাশ :  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৫ দুপুর

নেত্রকোণা -২ আসনে বিএনপি প্রার্থী আনোয়ারুল হকের সমর্থনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহিম নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
 
সোমবার দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসে গাজী আব্দুর রহিম এই ঘোষণা দেন।
 
সংবাদ সম্মেলনে গাজী আব্দুর রহিম বলেন,"জুলাই অভ্যূত্থানের ফসল হিসেবে মানুষ সবাইকে ঐক্যবদ্ধ দেখতে চান। ১০ দলীয় জোটে জামায়াতে ইসলামী আসন ভাগাভাগি নিয়ে মোনাফেকি করেছে। দলের জেলা কমিটির সিদ্ধান্তে ঐক্যের অংশ হিসেবে বিএনপির প্রার্থী আনোয়ারুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছি।"
 
সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উপস্থিত ছিলেন,বাংলাদেশ খেলাফত আন্দোলনের জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ক্বারী সাইদুর রহমান, হাজী রজব আলী,মোহাম্মদ হোসাইনসহ অন্যরা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত