বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২
শিরোনাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময়


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ রাত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, জামালপুর সদর কর্তৃক আয়োজিত ফৌজদারি মোড়, জামালপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ ভেন্যুতে এ সভা অনুষ্ঠিত হয়।
 
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আনোয়ারুল হক।
 
উক্ত সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নাজনীন আখতার।
 
এসময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন (সদর সার্কেল), জামালপুর এবং মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, জামালপুর থানা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত