বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২
শিরোনাম

জামালপুরে STSS সংস্থা'র উদ্যোগে হিজড়া ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ রাত

জামালপুরের সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র উদ্যোগে সমাজের অসহায় অবহেলিত হিজড়া জনগোষ্ঠীদের মাঝে কম্বল বিতরণ করছেন সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা।
 
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি জামালপুরে সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র কার্যালয় জামালপুর অর্থনৈতিক অঞ্চলের আদর্শ বটতলায় কম্বল বিতরণ অনুষ্ঠানে সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র উপদেষ্টা মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ঘোষণা ও জামালপুর দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ফারুক মিয়া।
 
এসময় আরো উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার প্রকাশনা সম্পাদক তোতা মিয়া, গনমাধ্যম ও মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার শাহিনুর ইসলাম, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার কোষাধক্ষ্য ও সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থার ইয়ুথ লিডার মোঃ বিলাত আলী।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত