বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২
শিরোনাম

শেরপুরে বিজিবির বেইজ ক্যাম্প পরিদর্শনে মহাপরিচালক


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ রাত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মোতায়েনকৃত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঝিনাইগাতী আদর্শ মহিলা কলেজ প্রাঙ্গণে স্থাপিত বিজিবির বেইজ ক্যাম্পে উপস্থিত হয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে বিজিবির মহাপরিচালক স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন।

এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও নিরপেক্ষতার সঙ্গে পালনের জন্য সংশ্লিষ্ট সকল বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. কামরুল হাসান, ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, র‍্যাব-১৪ সিপিসি-১ জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেকসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত