ক্যানসারের অসহনীয় যন্ত্রণা, ভোরে আমগাছে ঝুলন্ত নারীর লাশ উদ্ধার
মো: মিনারুল ইসলাম
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩১ বিকাল
_original_1771932693.jpg)
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সাহেবপুর গ্রামে কুটিলা খাতুন (৪৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে বাড়ির পাশের একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারের অসহনীয় যন্ত্রণায় ভুগছিলেন কুটিলা খাতুন। শারীরিক কষ্ট ও মানসিক অবসাদ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুল বারি জানান, প্রায় চার থেকে পাচ বছর ধরে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। ভোরে সাহরি শেষে সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান। ফজরের নামাজের পর তার বোনের ছেলে আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়।
পরে মরদেহ নামিয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে জানানো হয়। খবর পেয়ে আসমানখালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ ঘটনাস্থলে পৌছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।


_medium_1771932770.jpg)




