শেরপুরে চোর সন্দেহের যুবককে ঝুলিয়ে পিটুনি, আটক-১
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৬ দুপুর

শেরপুরে চোর সন্দেহে এক যুবককে ঝুলিয়ে পেটানোর অভিযোগে ১০জনকে আসামি করে শেরপুর সদর থানায় মামলা হয়েছে। এই ঘটনায় লাল মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চৈতনখিলা পশ্চিমপাড়া সাতঘড়িয়া গ্রামে পার্শ্ববর্তী গনই মোমিনাকান্দা গ্রামের কালু মিয়ার ছেলে নীলু মিয়া )২৫) কে চোর সন্দেহে একটি দেয়ালের সাথে দড়িতে ঝুলিয়ে ব্যাপক মারপিট করেন।
ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হলে জেলা সহ সারাদেশে ব্যাপক আলোচিত হয়ে ওঠে।
এই ঘটনায় নীলু মিয়ার মা নিরালা বেগম বাদী হয়ে ২১ ফেব্রুয়ারি শেরপুর সদর থানায় ৫ জনের নাম উল্লেখ করে এবং আরো ৪-৫ জন অজ্ঞাতানামীয় একটি এজাহার দাখিল করেন।
পরে পুলিশ এজারভুক্ত ৫ নং আসামী চৈতনখিলা বটতলা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে লাল মিয়াকে (৩৫) আটক করেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে সদর থানায় এজাহার দেয়া হলে আমরা একজনকে আটক করেছি। ঘটনার সাথে জড়িত যারা আরও রয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আইনের আওতায় আনা হবে।







