সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

 চুয়াডাঙ্গার দুটি বেকারিকে আর্থিক জরিমানা


  মো: মিনারুল ইসলাম

প্রকাশ :  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৫ দুপুর

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত করার অভিযোগে চুয়াডাঙ্গার দুটি বেকারিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
 
রবিবার দুপুরে এ অভিযান চালানো হয়। অভিযানে চুুয়াডাঙ্গা শহরতলীর বঙ্গজপাড়া এলাকায় মৌসুমি ফুডের কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, খাদ্যপণ্য তৈরির জন্য ব্যবহৃত ডালডার ভেতরে একটি মরা ইদুর পড়ে রয়েছে। এমনকি ওই ডালডা খাদ্যপণ্য তৈরিতেও ব্যবহার করা হচ্ছিল। এর দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
 
পরে শহরের রেলবাজার এলাকার অনন্যা ফুড নামের আরেকটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য পাওয়া যায়, যা বাজারে সরবরাহ করা হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মামুনুল হাসান জানান, পবিত্র রমজান মাসজুড়ে জনস্বাস্থ্যের জন্য ঝুকিপূর্ণ ও নিম্নমানের খাদ্য উৎপাদন কিংবা বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পালসহ জেলা পুলিশের একটি দল।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত