রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

সাঘাটার মুন্সিরহাটে যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন, বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান হুমকিতে


  নূর হোসেন রেইন

প্রকাশ :  ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০০ দুপুর

গাইবান্ধার সাঘাটা উপজেলার মুন্সিরহাট এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নদী থেকে বলগেট ও ট্রাক্টর ও ট্রলির মাধ্যমে বালু উত্তোলন করে মুন্সিরহাটের যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ ও তীর রক্ষা বাঁধ সড়কে স্তূপ করে রাখা হয়েছে। এতে সড়কের একাংশ দখল হয়ে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
 
এলাকাবাসীর অভিযোগ, মমিন, কনক ও জুয়েল নামের কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীর ভাঙনের ঝুঁকি বেড়েছে এবং আশপাশের বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান হুমকির মুখে পড়েছে।
 
ভুক্তভোগীরা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সড়কে ফেলে রাখা বালু দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত