নেত্রকোণায় রুফটপ সোলারের দাবিতে অন্যচিত্র ফাউন্ডেশনের মানববন্ধন,স্মারকলিপি
মো: আরিফুল ইসলাম
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫ দুপুর
_original_1771744449.jpg)
দশ লাখ রুফটপ সোলার স্থাপন ও দশ লাখ কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ এবং নীতিগত সহায়তার দাবিতে নেত্রকোণায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে অন্যচিত্র ফাউন্ডেশন।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নেত্রকোণা পৌরসভার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, একই দাবিতে দেশের দশটি জেলায় একযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। এরই অংশ হিসেবে নেত্রকোণায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন অন্যচিত্র ফাউন্ডেশন ময়মনসিংহের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা, আহ্বায়ক আলী আমজাদ মাস্টার এবং ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক দিলওয়ার খানসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রুফটপ সোলার প্রকল্প বাস্তবায়ন করা হলে পরিবেশ সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তারা এ লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যকর উদ্যোগ ও নীতিগত সহায়তা কামনা করেন।







