গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত
নূর হোসেন রেইন
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ দুপুর

রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে, গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে ৩টি প্রতিষ্ঠানে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রীঃ রতন কুমার দত্ত। অভিযানে ওষুধের দোকান মালিক আল-আমিন মিয়াকে ১ হাজার টাকা, মনোহারী দোকান মালিক স্বপন কুমার সাহাকে ১ হাজার টাকা এবং ওষুধের দোকান মালিক আমিনুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, ওষুধের দোকানে স্যাম্পল ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে এ জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাঘাটা থানার এস,আই, আব্দুল হান্নান, পেশকার রেজাউল করিমসহ স্থানীয় সাংবাদিকরা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের এ কার্যক্রম অব্যাহত থাকবে।




_medium_1771932770.jpg)
_medium_1771932693.jpg)

