হেঁটে ওসমানী মিলনায়তনে গিয়ে আবার হেঁটেই সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী
সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে হেঁটে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিশিষ্টজনদের একুশে পদক প্রদান শেষে আবারও হেঁটে সচিবালয়ে ফিরেছেন তিনি।
একজন প্রধানমন্ত্রীর এরকম হেঁটে যাওয়া ও হেঁটে আসা ‘নজিরবিহীন’ বলছেন সবাই। কেউ কেউ বলছেন, ভিভিআইপি হয়েও হেঁটে যাওয়া-আসায় তিনি সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ১২টা ৫ মিনিটের দিকে সচিবালয়ের মূল ফটক দিয়ে হেঁটে সচিবালয়ে ঢোকেন তারেক রহমান। এরপর মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে প্রবেশ করেন তিনি। হেঁটে আসার সময় কন্যা জাইমা রহমান তার সঙ্গে ছিলেন।
এসময় দেখা গেছে, দুপুর ১২টা ৫ মিনিটের দিকে ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে মেয়ে জাইমা রহমানসহ হেঁটে হেঁটে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মূল ফটক দিয়ে সচিবালয়ে আসার সময় সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই দুপাশে দাঁড়িয়ে তাকে সালাম দেন। প্রধানমন্ত্রীও হাত নেড়ে সালামের জবাব দেন। এসময় অনেকে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন।