তেলের পর্যাপ্ত মজুত আছে: সংসদে জ্বালানিমন্ত্রী
আরবান ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২৩ দুপুর

মধ্যপ্রাচ্যের চলমান সংকট সত্ত্বেও দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্যে তিনি বলেন, বর্তমানে মজুদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল—১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন। এছাড়া অকটেন ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোল ১৬ হাজার টন মজুত আছে। এপ্রিল মাসে আরও জ্বালানি আমদানি হবে বলেও তিনি জানান।
অবৈধ মজুদ রোধে ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৩৪২টি অভিযান চালানো হয়েছে, যেখানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে।
জ্বালানির দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত মাসে সরকার দাম বাড়ায়নি। তবে মে মাসের মূল্য নির্ধারণ নিয়ে কাজ চলছে এবং প্রয়োজন হলে মন্ত্রিসভার আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।






_medium_1773291652.jpg)
