কলমাকান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণে বর্ণাঢ্য শোভাযাত্রা
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ সকাল

নেত্রকোণার কলমাকান্দায় মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও লোকজ সংস্কৃতির পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনধারা ও বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতিচ্ছবি তুলে ধরে রঙিন এ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে সমাপ্ত হয়।
এছাড়াও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের শিল্পীরা লোকজ গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।


_medium_1776225784.jpg)
_medium_1776225014.jpg)
_medium_1776155524.jpg)


