শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

স্ট্রোক করে না ফেরার দেশে পূর্বধলার রাজন মীর


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ দুপুর

নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের পূর্বধলা পাটবাজার এলাকার বিশিষ্ট ধান ব্যবসায়ী মরহুম বকুল মীরের বড় ছেলে রাশেদুল হক রাজন মীর (৪৬) স্ট্রোকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ভোর রাতে সেহেরি খাওয়ার পর রাজন মীর হঠাৎ অসুস্থ বোধ করেন। অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যরা জানান, আজ শুক্রবার বেলা আড়াইটায় পূর্বধলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বিকাল সাড়ে ৩টায় হোগলা ইউনিয়নের চলিতডহর মীরবাড়িতে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত