শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ 


  এ.কে.এম আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি

প্রকাশ :  ০৬ মার্চ ২০২৬, ০৬:৪৮ বিকাল

নেত্রকোনা পৌরসভার বলাইনগুয়া এলাকায় রাতের আধাঁরে ক্রয়কৃত জমি বে-দখলের চেষ্টা এই মর্মে  মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 
 
লিখিত অভিযোগে বলা হয়েছে, নেত্রকোনা জেলা শহরের জয়নগর এলাকার প্রণজিত সাহা ২০০৭ সালে বলাইনগুয়া এলাকায় প্রাণনাথ চন্দ্র সরকারের কাছ থেকে ১৮.৫০ শতাংশ জমি ক্রয় করে চাষাবাদের মাধ্যমে ভোগদখল করে আসছিল। পরবর্তীতে প্রাণনাথ চন্দ্র সরকার প্রনজিত সাহার কাছে বিক্রয়কৃত ১৮.৫০ শতাংশ জমি সহ ৮৫ শতাংশ জমি অন্যান্য লোকজনের কাছে বিক্রয় করে দেয়। বিষয়টি জানার পর বিগত ২০২৫ সালের ১৪ নভেম্বর ভূমি অফিসে গিয়ে খারিজ ভাঙ্গার আবেদন করলে সেখান থেকে খারিজ ভাঙ্গার কথা জানানো হয়। এ নিয়ে প্রণজিত সাহার সাথে প্রাণনাথ চন্দ্র সরকারের বিরোধ দেখা দেয়। এরই জের ধরে প্রাণনাথ চন্দ্র সরকার তার অনুগত লোকজন নিয়ে ৫ মার্চ দিবাগত রাত অনুমান ১টার দিকে (৬ মার্চ) প্রনজিত সাহার ক্রয়কৃত জমি বেদখলের উদ্দেশ্যে পিলার ও কাঠ টিন নিয়ে ঘর তোলার চেষ্টাকালে খবর পেয়ে থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 
 
এ ঘটনায় প্রণজিত সাহার স্ত্রী ঝুমুর রানী সাহা বাদী হয়ে প্রাণনাথ চন্দ্র সরকারসহ ৬ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ৬/৭ জনকে আাসামী করে নেত্রকোনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। 
 
এ ব্যাপারে মডেল থানায় অফিসার ইনচার্জ মোঃ আল মামুন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। জমি নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলে আসছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত  প্রক্রিয়া অব্যাহত রয়েছে। 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত