জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৬:৪৭ বিকাল

জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্যের জামালপুর জেলা কার্যলয় কর্তৃপক্ষের সহযোগিতায় জামালপুর জেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম, জেলা সিনিয়র কৃষি কর্মকর্তা জামালাপুর জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক মুকুল রানা, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমসহ জেলার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রশাসক ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা বলেন, নন ফুডগ্রেড রঙযুক্ত খাবার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এতে রাসায়নিক রঙ, যা শিল্প কারখানায় কাপড়, চামড়া, প্লাস্টিক ও অন্যান্য বস্তু রঙ করার জন্য ব্যবহার করা হয়। উনারা আরো বলেন যে, খাবারে অতিরিক্ত লবণ ব্যবহার করা যাবে না। অতিরিক্ত লবণ রক্তে সোডিয়ামের মাত্রা বাড়িয়ে দেয় যা রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ।
এ সময় তারা পবিত্র রমজানে খাদ্যের নিরাপদতা সম্পর্কে খাদ্য ব্যবসায়ীদের খোলা ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও পরিবেশন না করা। বাসি বা পঁচা খাদ্যোপকরণ দিয়ে ইফতার সামগ্রী তৈরি না করা। খবরের কাগজ বা কালিযুক্ত কাগজের তৈরি মোড়ক ব্যবহার না করতে বলেন।
তারা আরো বলেন, পোড়া তেল ক্ষতিকারক কোলেস্টেরল বৃদ্ধি করে যা স্ট্রোক ও হৃদরোগের সৃষ্টি করে তাই একই তেলে বারবার খাবার না ভাজার আহ্বান জানান। পরবর্তীতে এ সকল দিকনির্দেশনা কোন ব্যবসা প্রতিষ্ঠান অমান্য করলে ওই প্রতিষ্ঠানকে আইন অনুযায়ী সর্বোচ্চ জরিমানাসহ প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।







