শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

সেবা ৯২ ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল 


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ০৬ মার্চ ২০২৬, ১০:৫৬ রাত

নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জে এসএসসি ৯২ বন্ধুদের স্বেচ্ছা সেবী সংগঠন সেবা ৯২ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (৬ মার্চ) সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার শ্যামগঞ্জে অবস্থিত সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা ও ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি. অধ্যাপক ডা: মোহাম্মদ এমদাদ উল্লাহ খান। 

সেবা ৯২ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আব্দুর রহিম মিয়া, সহ সভাপতি আসাদুজ্জামান পাভেল, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি, ৯২ বন্ধু মো: জায়েজুল ইসলাম ৯২ বন্ধু বাহাউদ্দিন খোকন প্রমুখ। 

সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি ৯২ এর তিনজন বন্ধুকে তাদের কর্মস্থলে সফলতার স্বাক্ষর রাখায় সংবর্ধনা স্বরপ সম্মাননা ক্রেস্ট তোলে দেয়া হয়। 

এ সময় সেবা ৯২ ফাউন্ডেশনের সভাপতি, অধ্যাপক ডা: মোহাম্মদ এমদাদ উল্লাহ খান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে সংগঠনের পক্ষথেকে সংবর্ধনা স্বরুপ সম্মাননা ক্রেস্ট তোলে দেওয়া হয়। সহকারি অধ্যাপক ডা: মরিয়ম আক্তার সুমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইনফার্টিলিটি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ায় সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাওয়ায় ডা: মোহাম্মদ আব্দুর রহিম মিয়াকে সম্মাননা ক্রেস্ট তোলে দেওয়া হয়।

এ সময় তারা তাদের বক্তব্যে সংগঠনের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সংগঠনের সাফল্য কামনা করেন। পরে সবার অংশগ্রহনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসএসসি ৯২ বন্ধু, খাদিজাতুল কুবরা জলি, শাপলা, নাজমা বেগম, পারভীন বেগম, রুকুনুজ্জামান, আব্দুল মান্নানসহ প্রায় ৫০ এর অধিক বন্ধুগণ।      

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত