গাইবান্ধার চরাঞ্চলের মানুষরা এখনো আধুনিক যানবাহনের ছোঁয়া পায়নি
আসাদুজ্জামান রুবেল
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৫:৪৩ বিকাল

গাইবান্ধার চরাঞ্চলে এখনো আধুনিক যানবাহনের সুবিধা পৌঁছায়নি।তাই এখানকার মানুষের চলাচলের প্রধান ও একমাত্র ভরসা হয়ে আছে ঘোড়ার গাড়ি। নদীবেষ্টিত 'দুর্গম চরাঞ্চলে কাঁচা রাস্তা আর বালুময় পথ পাড়ি দিতে ঘোড়ার গাড়িই সবচেয়ে সহজ ও কার্যকর বাহন হিসেবে ব্যবহৃত হয়।
স্থানীয়রা জানায়, স্কুল-কলেজে যাওয়া,হাট-বাজার করা কিংবা রোগী নিয়ে হাসপাতালে যাওয়া সব ক্ষেত্রেই ঘোড়ার গাড়ির ওপরই নির্ভর করতে হয় তাদের। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চরাঞ্চলের বিভিন্ন পথে দেখা যায় সারি সারি ঘোড়ার গাড়ি চলাচল করছে।
চরবাসীর মতে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হওয়া পর্যন্ত ঘোড়ার গাড়িই তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।এটি শুধু একটি যানবাহনই নয়,বরং চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির সাথেও গভীরভাবে জড়িয়ে আছে।






_medium_1773049200.jpg)
