উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে অচিরেই হেলথ কার্ড চালু করা হবে
এ.কে.এম আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৫:৩৫ বিকাল

নেত্রকোণা- ২ (সদর -বারহাট্টা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেছেন, বর্তমান সরকার দেশের মানুষের উন্নতমানের চিকিৎসা সেবা প্রদান করতে বদ্ধ পরিকর। দেশের সাধারণ মানুষ যেন উন্নত চিকিৎসা সেবা পায় তার জন্য অচিরেই ফ্যামেলি কার্ড ও কৃষক কার্ডের মতো হেলথ কার্ড চালু করা হবে।
তিনি আজ সোমবার (৯ মার্চ) বিকেলে নেত্রকোণা জেলা আধুনিক সদর হাসপাতালের সম্মেলন কক্ষে তাকে দেয়া সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি উপস্থিত সকল ডাক্তার, নার্স ও কর্মকর্তা, কর্মচারীদের উপর অর্পিত
সরকারী দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত পালন করার উদাত্ত আহ্বান জানান।
নেত্রকোণা জেলা আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরামুল হাসান এর সভাপতিত্ব মেডিকেল অফিসার (সার্জারী) ডা. ফারিয়া আজমাইন ছুটি এর সঞ্চালনায় সংবর্ধনা ও মত বিনিময় সভা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণার সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম মাওলা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি ইমরান খান চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: মাজহারুল আমীনসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারীগন।






_medium_1773049200.jpg)
