সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

নারী দিবসের অনুষ্ঠানে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর সেলাই মেশিন বিতরণ


  ক্লোডিয়া নকরেক কেয়া

প্রকাশ :  ০৯ মার্চ ২০২৬, ১২:৩১ দুপুর

“আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও শিশুর অধিকার“এই শ্লোগানকে মূখ্য করেই নালিতাবাড়ীতে  উদযাপিত হয়েয়ে আন্তর্জাতিক নারী দিবস।

রোববার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের সহযোগিতা করেন- সচেতন নাগরিক কমিটি সনাক (টিআইবি), কারিতাস, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা, ব্র্যাক, পারি ডেভলপমেন্ট ট্রাস্ট, এসডিএফ, আরডিএস, ইসলামীক রিলিফ।

অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ২আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। তিনি তার বক্তব্যে নারীদের জন্য নিরাপদ কর্মকর্মস্থল এবং নারী উন্নয়ন সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি সরকার বলে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য সুচিত্রা চিছাম ,জয়িতা নারী এলিনা দাওয়া , কিশোর কিশোরী ক্লাবের সদস্য ফেরদৌসী আক্তার ,সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুল আলিম ,আদিবাসি নেত্রী ক্লোডিয়া নকরেক কেয়া এবং পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর প্রকল্প ম্যানেজার কমল পাল। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী  অফিসার,নালিতাবাড়ি রেজওয়ানা আফরিন ,,নালিতাবাড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান,মিজানুর রহমান চেয়ারম্যান নয়াবিল ইউনিয় এবং আব্দুল মজিদ চেয়ারম্যান  কলসপার ইউনিয়ন। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।

অনুষ্ঠানে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর সহায়তায় ৯ জন দরিদ্র নারীদের মধ্যে ৯টি সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথী। পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট অসহায় নারীদের ক্ষমতায়নের জন্য তাদের প্রকল্পের কাজ অব্যাহত রাখবে বলে জানান প্রকল্প ম্যানেজার কমল পাল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত