কলমাকান্দায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৪:৫৮ দুপুর

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার জান্নাতুল ইসলাম মীম।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা শুধু একটি দিনের কর্মসূচি নয়, এটি আমাদের সামাজিক দায়িত্ব ও মানবিক অঙ্গীকার। একটি উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারীর নিরাপত্তা, সম্মান ও সমান সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাল্যবিবাহ, ইভটিজিং, সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও গণমাধ্যমসহ সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কলি আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, উপজেলা পরিসংখ্যান অফিসার রেদোয়ানুল করিম এবং এনজিও কর্মী হেমন্ত কুমার সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় নারীর অধিকার সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।






_medium_1773049200.jpg)
