পূর্বধলায় জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০১:১৫ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে মাসব্যপী ইফতার কর্মসুচীর অংশ হিসেবে গত শনিবার (৭ মার্চ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পূর্বধলা সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে উপজেলা সদরের স্টেশন ঈদগাহ মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬১, নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য, সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো: জয়নাল আবেদীন।
সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: তাজুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাও: নজরুল ইসলাম, খেলাফত আন্দোলন নেতা: মাও: হাবিবুল্লাহ খান, মাও: সাইফুল্লাহ মানসুর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, বিগত নির্বাচনে পূর্বধলাবাসী আমাকে ভোট দিয়ে এমপি হিসেবে বিজয়ী করছেন। এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন এখন আমরা সবাইকে নিয়ে পূর্বধলার উন্নয়নে কাজ করতে চাই। আপনারা যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দিতে পারেন নাই সবাইকে নিয়ে শান্তি ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। সবার জন্য সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে চাই। এজন্য তিনি পূর্বধলায় হুমকি ধামকির রাজনীতি পরিহারের আহবান জানান।
রমজানের শুরু থেকেই উপজেলা জামায়াতের উদ্যোগে প্রায় প্রতিদিন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ইফতার মাহফিল রমজানের তাৎপর্য র্শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। এসব অনুষ্ঠানে প্রচুর নেতাকর্মীদের উপস্থিত থাকতে দেখা গেছে।

_medium_1772961303.jpg)




_medium_1772943969.jpg)
