রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

একুশে বইমেলায় শারমিন জাহানের নতুন কাব্যগ্রন্থ “দুঃসহ কষ্টের প্রতিচ্ছবি”


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৮ মার্চ ২০২৬, ০১:২৮ দুপুর

অমর একুশে বইমেলা-তে প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক শারমিন জাহান-এর নতুন কাব্যগ্রন্থ “দুঃসহ কষ্টের প্রতিচ্ছবি”। বইটি প্রকাশ করেছে পরিবার পাবলিকেশন্স। বইমেলার ৮১৭–৮১৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

নতুন এই কাব্যগ্রন্থে মানুষের জীবনসংগ্রাম, দুঃখ-বেদনা, ভালোবাসা ও বাস্তবতার নানা দিক কবিতার ভাষায় তুলে ধরেছেন কথাসাহিত্যক। পাঠকদের কাছে বইটি ব্যাপক সাড়া ফেলবে বলে প্রকাশক ও লেখক আশা প্রকাশ করেছেন। দুঃসহ কষ্টের প্রতিচ্ছবি তার দশম গ্রন্থ।

শারমিন জাহান ইতোমধ্যে বেশ কয়েকটি কাব্যগ্রন্থ ও উপন্যাস রচনা করেছেন। সাহিত্যচর্চায় অবদানের জন্য তিনি বিভিন্ন সময় বেশ কয়েকটি সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন।
শারমিন জাহানের জন্ম ও বেড়ে ওঠা পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকায়। তিনি স্থানীয় স্কুল ও কলেজ থেকে শিক্ষা জীবন শুরু করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

এছাড়া চীনের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-তে অধ্যয়নরত। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার পদে কর্মরত আছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত