রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

এল পিজি গ্যাসের ১২ কেজির সিলিন্ডার দাম যেমন তেমন, মিলছেনা গ্যাসের সিলিন্ডারই 


  সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া প্রতিনিধি

প্রকাশ :  ০৮ মার্চ ২০২৬, ১০:২৬ দুপুর

এল পি জি গ্যাস সিলিন্ডার সংকটের কারনে চরম দুর্ভোগে পরেছেন গৃহস্থালির লোকজন। নিত্যদিনের রান্না বান্নার কাজে এমনিতেই বাজারে রয়েছে লাকরীর সংকট। সেই সংকটের মুখে বিকল্প হিসেবে বেঁচে নিয়েছিলেন এল পি জি ১২ কেজি ওজনের গ্যাসের সিলিন্ডার। কিন্তু গত দুই- তিন মাস ধরে গ্যাস সিলিন্ডারে সরকারের কেন নিয়ন্ত্রন নেই বললেই চলে।
গত দুই তিন সপ্তাহ আগে প্রতি সিলিন্ডার বিক্রি হয়েঅে, ২ হাজার, ২ হাজার ২ শত টাকা।অর্থাৎ যে ভাবে পারছেন, সে ভাবেই হাতিয়ে নিচ্ছেন বাড়তি টাকা।

কেন্দুয়া পৌর শহরের চন্দ্রগাতী গ্রামের ব্যবসায়ী শামীম জানান, বাড়তি দামের কারনে দোকানেও গ্যাস সিলিন্ডার কিনতে কষ্ট হচ্ছে, বাড়িতেও রান্নার কাজেও ব্যবহার করতে পারছিনা। তিনি বলেন, গ্যাস প্রতি সিলিন্ডারের দাম যেমন, তেমন, মিলছেনা গ্যাসের সিলিন্ডার। এরকম অভিযোগ পৌর এলাকার অনেক মানুষের। তারা সরকারের নিকট গ্যাসের সিলিন্ডারের দাম ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা টাকায় বিক্রি করার দাবি জানান। এই দামে বিক্রি হলে জনগনের দুর্ভোগ অনেকাংশে কমে যেতো।

দাম সম্পর্কে জানতে চাইলে মেসার্স আর এন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী রনি জানান, স্থানীয়ভাবে প্রতি সিলিন্ডারের দাম বর্তমানে ১ হাজার ৭০০ এবং ১ হাজার ৭৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। তিনি বলেন, আমাদের যদি চাহিদা থাকে ১০০ সিলিন্ডারের সেক্রেক্ষে ডিলারদের মাধ্যমে পেয়ে থাকি মাত্র ১০ থেকে ১৫ টির মতো। সুতরাং বাজারে দাম, বাড়ানো হলেও এর কোন নিয়ন্ত্রন কঠিন হয়ে যায়। দাম যেমন তেমন গ্যাসের সিলিন্ডারই মিলছেনা।

রমজানের শুরুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্রব্য মূল্যের উধ্বগতি সম্পকে সভা আহবান করা হয়। এই সভায় গ্যাসের সিলিন্ডার সহ সব পন্যের দাম নিয়ন্ত্রনে রাখতে ভাম্যমান আদালত চালুর দাবি ওঠে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল ইসলাম বলেন ভোক্তা অধিকার সংরক্ষন আইনে অভিযান পরিচালনা করে বাজার নিয়ন্ত্রন করা হবে। গনমাধ্যমে গ্যাসের সিলিন্ডার ১৩৫০ টাকা নিধারন করে প্রচার করলেও বর্তমানে বাজারে ১৭০০ থেকে ১৭৫০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি সিলিন্ডার ১২ কেজি গ্যাস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত