রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

৬ মাস তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে ইরানের: আইআরজিসি


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৮ মার্চ ২০২৬, ১০:৩১ দুপুর

অন্তত আরও ছয় মাস তীব্র যুদ্ধ চালানোর সক্ষমতা আছে বলে জানিয়েছে ইরান।

দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি বলেছেন, ইরান বর্তমান আকার ও মাত্রার যুদ্ধ আরও ‘অন্তত’ ছয় মাস চালিয়ে যেতে সক্ষম।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, নাইনির এ বক্তব্য সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল্যায়নের সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো অভিযান অত্যন্ত সফল হয়েছে।

চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা এ যুদ্ধে বড় ব্যবধানে জিতছি। আমরা তাদের পুরো ‘শয়তানি সাম্রাজ্য’ গুঁড়িয়ে দিয়েছি।”

আইআরজিসি ইরানের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী একটি সংস্থা। সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডের পাশাপাশি রাজনীতি, শিক্ষা ও অর্থনীতিতেও এ বাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত