ইরানের পরমাণু ভাণ্ডার জব্দে কমান্ডো পাঠানোর ছক যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
আরবান ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০১:৪০ দুপুর
_original_1772955641.jpg)
ইরানের পরমাণু মজুত জব্দ করতে বিশেষ বাহিনী পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস নিউজ আউটলেট এক প্রতিবেদনে এমনটিই দাবি করেছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করার জন্য বিশেষ বাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আলোচনা করেছে।
প্রতিবদনে বিষয়টি সম্পর্কে জ্ঞাত চারটি সূত্রের উদ্ধৃতি দিয়েছে মার্কিন সংবাদমাধ্যমটি।
এতে উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের যুদ্ধের লক্ষ্য হল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তাই ইরানের ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের ৪৫০ কেজি (৯৯২ পাউন্ড) জব্দ করা মার্কিন প্রেসিডেন্টের প্রধান লক্ষ্য।
এক্সিওস বলেছে, সম্ভবত যুদ্ধের ‘পরবর্তী পর্যায়ে’ এই অভিযান চালাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যখন নিশ্চিত হওয়া যাবে যে, ইরানের সামরিক বাহিনী আর গুরুতর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারবে না।
গত জুনে দেশটির পারমাণবিক স্থাপনা এবং অবকাঠামোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলার পর ইরানের পরমাণু মজুদের বিষয়টি আর ততটা স্পষ্ট নয়।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরান বোমা হামলার স্থানগুলোতে তাদের প্রবেশাধিকার দেয়নি। তবে তারা বলেছে যে, সংস্থার পরিদর্শকরা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইরানের সমন্বিত কর্মসূচির কোনও প্রমাণ পাননি। সূত্র: এক্সিওস, আল-জাজিরা





_medium_1772868668.jpg)

