পূর্বধলায় অবসরপ্রাপ্ত সেনা সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
আবুল আরশাদ
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১০:১০ দুপুর
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মাহে রমজান উপলক্ষে অবসরপ্রাপ্ত সেনা সংঘের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ‘ইষ্টিকুটুম’ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত নন-কমিশনড অফিসার (এনসিও) মোঃ এমদাদুল হক (এমদাদ আর্মি)।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ-এর নেত্রকোনা জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য জুনিয়র কমিশনড অফিসার অবসর আলহাজ্ব আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ খান এবং আৎকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নয়ন মিয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সমাজে সম্প্রীতি, শান্তি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সবশেষে উপস্থিত সকলে ইফতারে অংশ নেন।


_medium_1769322871.jpg)


