সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

ঘাগড়া ইউপি চেয়ারম্যান কারাবন্দি, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৮ মার্চ ২০২৬, ০৭:০৫ বিকাল

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারাবন্দি থাকায় পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ. কে. এম. মাজহারুল ইসলাম রানা দীর্ঘদিন ধরে কারাগারে থাকায় পরিষদের কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এ অবস্থায় আগে পরিষদের কার্যক্রম সচল রাখতে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিনি দায়িত্ব যথাযথভাবে পালন না করায় ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন।

এ পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী প্যানেল চেয়ারম্যান–২ মো. আব্দুল বারেককে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।

গত ৫ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদার স্বাক্ষরিত এক আদেশে এ দায়িত্ব প্রদান করা হয়।

আদেশে বলা হয়েছে, প্যানেল চেয়ারম্যান এখন থেকে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম ও আর্থিক লেনদেন পরিচালনা করবেন। এর ফলে ইউনিয়নবাসী আবারও স্বাভাবিকভাবে নাগরিক সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত