গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা
আসাদুজ্জামান রুবেল
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৩:৩৬ দুপুর

গাইবান্ধা জেলা পৌর শহরের ২ নং ওয়ার্ড শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক রনজু মিয়ার ওপর ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোসর আব্দুর আব্দুর রশিদ কর্তৃক এলোপাতাড়ি মারপিট সহ গুরুতর জখম করায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
(১০ মার্চ)মঙ্গলবার দুপুরে পৌর শ্রমিকদলের আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন,সদর বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবু,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস এম হুনান হক্কানী,সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসান বিপ্লব,পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ নজর বিন কেনান হক্কানী,সদস্য সচিব আবু জাহেদ শিপুল,সদর শ্রমিক দলের আহ্বায়ক ওহেদুল হাসান প্রবাল,সদস্য সচিব খায়রুল আলম সোহেল।
এছাড়াও শ্রমিক দলের বিভিন্ন স্তরের অর্ধ শতাধিকের বেশি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলা কারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন। পাশাপাশি মামলার আসামিদের গ্রেফতার না করায় পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সেই সাথে তদন্তকারী কর্মকর্তা এস আই বুলবুলের অপসারন দাবি করেন।
উল্লেখ,গত ৮ মার্চ রাতে রনজু মিয়া তার মেয়ে রোজা কে ইভটিজিং করার প্রতিবাদ করলে প্রতিপক্ষ আব্দুর রশিদ তার দেশীয় অস্ত্র সহ লোকজন নিয়ে রনজু মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এতে রনজু মিয়া সহ ৪ জন গুরুতর আহত হয়।এরপর সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়।মামলা হওয়ার পর থেকে আসামিরা এখনো প্রকাশ্যে ঘোরা ফেরা করছে।







