মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় আল ইহসান ব্যবসায়ী সংগঠনের ইফতার মাহফিল 


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ১০ মার্চ ২০২৬, ০৮:৪৬ রাত

নেত্রকোনার পূর্বধলায় গতকাল সোমবার (৯ মার্চ) উপজেলার হোগলা চৌরাস্তায় "আল ইহসান ব্যবসায়ী সংগঠন" এর উদ্যোগে রমযানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফেরদৌস রহমান আকন্দ লাক মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল্লাহ মানসুর জাহাঙ্গীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জায়েজুল ইসলাম। তিনি তার বক্তব্যে  ব্যবসায়ীদের ভূয়সি প্রশংসা করে বলেন, দেশের সিন্ডিকেট ভেঙ্গে অস্থিতিশীল পরিবেশকে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে একমাত্র ব্যবসায়িক মহল, তিনি এ বিষয়ে ব্যবসায়ীদের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন।

ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মাহতাব উদ্দিন বিএসসি, আগিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব শফিউল আলম, সংগঠনের সহ-সভাপতি মাওলানা এমদাদুল হক, সদস্য মুফতি মীর রশিদ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ ফেরদৌস রহমান আকন্দ লাকমিয়া ও ফিরোজ আহমেদ।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা মাওলানা আব্দুল কাদির।

ইফতার মাহফিলে সংগঠনের সদস্যসহ বিভিন্ন ব্যবসায়ীক এবং রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত