বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

সালথায় সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১১ মার্চ ২০২৬, ০২:৪৪ দুপুর

ফরিদপুরের সালথা উপজেলায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে উঠেছে, প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারন কৃষক, বিএনপিও যুবদলের নেতৃবৃন্দ।

বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে স্বারকলিপি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। এসময় উপজেলার সাধারণ কৃষক ও নেতৃবৃন্দ ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, একই পরিবারে একাধিক ডিলার নিয়োগ হয়েছে, উপজেলার বাহিরের লোকদের নিয়োগ দেওয়া হয়েছে। আওয়ামীলীগের আমলে ক্ষমতার অপব্যবহার করে এই অনিয়ম করা হয়েছে। যা ডিলার নিয়োগ নীতিমালার পরিপন্থী। বক্তারা এইসব ডিলার বাতিল করে নতুন করে নিয়ম অনুযায়ী ডিলার নিয়োগের জোর দাবি জানিয়েছেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল ইসলাম, সালথা উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন,মামুন মিয়া, ছাত্রদল নেতা, সাইফুল আলম, রাজসহ উপজেলার সর্বস্তরের কৃষকবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত