বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান


  মো: মিনারুল ইসলাম

প্রকাশ :  ১১ মার্চ ২০২৬, ০৪:১২ দুপুর

“কর্তব্যের তরে করে গেল যারা, আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি তোমাদের সম্মান” এই প্রতিশ্রুতি বুকে ধারণ করে বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী দেশপ্রেমিক পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ঈদ শুভেচ্ছা বার্তাসহ খাদ্য উপকরণ ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
 
আজ ১১ মার্চ দুপুর ০১:৫০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মহোদয় কর্তৃক প্রেরিত পবিত্র ঈদুল ফিতর-২০২৬ এর শুভেচ্ছা সামগ্রী কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ০২ জন পুলিশ সদস্যদের পরিবারবর্গের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
 
এসময় পুলিশ সুপার মহোদয় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
 
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত