বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

ইসলামপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক ঈদ-উল-ফিতর- এর উপহার 


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১১ মার্চ ২০২৬, ০৪:২২ দুপুর

রবিবার ও সোমবার ০৯ ও ১০ মার্চ  ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত “ঈদ-উল-ফিতর উপহার-২০২৬” কার্যক্রম এর আওতায় জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনয়নের ২০০ টি এবং সাপধরী ইউনিয়নের ২৬৬ টি সহ মোট ৪৬৬ টি অতিদরিদ্র পরিবারের মাঝে ভাউচারের মাধ্যমে ঈদ-উল-ফিতরের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেকটি পরিবারে চার হাজার টাকার মধ্যে ২৫০০/= টাকা স্বপ্ন সুপার শপ থেকে ভ্যালু ভাউচার (ভ্যাট ও ট্যাক্স ছাড়া), ১৫০০/= টাকা সাধারণ ভ্যালু ভাউচার (ভ্যাট ও ট্যাক্স সহ) প্রদান করা হয় । উক্ত ভাউচার দ্বারা নির্ধারিত স্বপ্ন সুপার শপ ও কাপড়ের দোকান হতে প্রতিটি পরিবার তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পণ্য ও কাপড় সমূহ ক্রয় করেন।
 
আয়োজকরা জানান প্রতি বছরের ন্যায় এ বছরেও দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতেই ইসলামিক রিলিফ বাংলাদেশ এ ধরনের মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে I
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ এর টেকনিক্যাল কোঅর্ডিনেটর জাকির হোসেন, প্রকিউরম্যান্ট অফিসার জাহাঙ্গীর আলম, প্রোগ্রাম অফিসার তাহসিন আজিজ, সহকারী প্রকল্প কর্মকর্তা নওশীন আরা ফেরদৌসী এবং নুরুন নবী সোহাগ প্রমুখ।
 
ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কর্মকর্তা বলেন এই সহযোগিতা পৌঁছে যাচ্ছে সেইসব মানুষের কাছে, যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন—নারী-প্রধান পরিবার, শারীরিক প্রতিবন্ধী, বয়োজ্যেষ্ঠ, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা এবং দুর্যোগকবলিত অতিদরিদ্র পরিবারগুলোর ভালোবাসা আর মমতায় গড়া এই ঈদ হোক সবার জন্য সমান আনন্দের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত