বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর উদ্যোগে ইফতার বিতরণ


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ১১ মার্চ ২০২৬, ০৪:১৫ দুপুর

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ঠইউ), নেত্রকোণা জেলা-এর সিগনেচার প্রজেক্টের উদ্যোগে গত সোমবার (৯ মার্চ ) "ইফতারে আনন্দ পর্ব-৫" সম্পন্ন হয়েছে।

দুটি ভাগে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে রায়দুম রুহি এলাকার "ফয়জুল উলুম মাদ্রাসা"-এর শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়।

মাদরসার বালক ও বালিকা উভয় সেকশনের প্রায় ৮০ থেকে ৯০ জন শিক্ষার্থীর জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। একই দিনে রোড সাইড জোনে রাস্তার পাশে অবস্থানরত শ্রমজীবী, ভাসমান এবং দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। পুরো আয়োজনের সহযোগিতায় ছিলেন সম্মানীত দাতা সদস্যবৃন্দ।

এতে উপস্থিত ছিলেন  ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ঠইউ), নেত্রকোণা জেলার সভাপতি অর্চনা রানী দাসসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

তিনি সুশৃঙ্খলভাবে এই আয়োজন সম্পন্ন করার জন্য সকল ভলান্টিয়ার এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে ইফতারের খুশি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। মানবতার এই সেবায় ঠইউ নেত্রকোণা জেলা সর্বদা বদ্ধপরিকর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত