সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
শিরোনাম

পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৫ মার্চ ২০২৬, ১০:৪৫ রাত

নেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কে.বি.এম নোমান শাহরিয়ার।

ইফতার মাহফিলে উপজেলা বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিশ, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শিক্ষক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, পুলিশ সদস্য, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত ব্যক্তিরা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকেরা জানান, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি করতেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান শেষে সবাই একসঙ্গে ইফতার করেন। আয়োজকেরা উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত