শেরপুর কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশন এর ইফতার মাহফিল
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০২:০০ দুপুর

শেরপুর কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশন এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ শনিবার বিকেলে শহরের খরমপুরস্থ পুলিশ লাইন্স ফর ক্রিয়েটিভ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন শেরপুর-১(সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।
সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার জাহানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি আবু ঈসা মোঃ শহিদুল ইসলাম।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, বিএনপি নেতা ও মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সংগঠনের উপদেষ্টা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।
এ সময় জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




_medium_1773647742.jpg)


