বৃহস্পতিবার ১৯ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরের গরিব, অসহায়, দুস্থ ও শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
দিগপাইত উপ-শহরের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের মাননীয় এমপি এডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকে। পবিত্র ঈদুল ফিতর যেন সবাই আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।" তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে দিগপাইত উপশহর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণকৃত ঈদ উপহারের মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বস্ত্র, যা পেয়ে স্থানীয় অসহায় পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেছে।
এছাড়াও উপস্থিত ছিলেন দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিয়াউল হক মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ ফরিদ প্রমুখ।