পূর্বধলায় বিভিন্ন শ্রেণি পেশার লোকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৪:৫৬ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলার নানা শ্রেণি পেশার লোকদের নিয়ে গতকাল বুধবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬১ নেত্রকোনা ৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। ইফতার পূর্ব আলোচনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুল হক খান। উপজেলা জামায়াতে সেক্রেটারী ইমরুল হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো: জয়নাল আবেদীন, খেলাফত আন্দোলন নেতা মুফতি হাবিবুল্লাহ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতা মাও: রুহুল আমিন, এনসিপি নেতা মো: কাজল প্রমুখ। ইফতার মাহফিলে, ব্যবসায়ী, শিক্ষক, আলেম উলামা, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, পূর্বধলা উপজেলার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আমরা সরকারী দল, বিরোধী দলের এমপিরা দেশের বিভিন্ন সমস্যা নিয়ে একসাথে বসে আলোচনা করি। তার প্রতিফলন উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। এখানেও এলাকার উন্নয়নের স্বার্থে সরকারী দল ও বিরোধী দলের রাজনীতিবিদদের নিয়ে এক টেবিলে বসে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে। এজন্য তিনি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্দ হয়ে কাজ করার আহবান জানান।







