পূর্বধলায় অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৫:০৮ বিকাল
নেত্রকোণার পূর্বধলায় আজ শুক্রবার অসহায় পরিবারের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার রৌশনারা রোডে জামায়াত নেতা মো: মঞ্জুরুল হকের উদ্যোগে, মানব সেবা সহযোগী সংগঠনের কার্যক্রমের অংশ হিসেবে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পূর্বধলা হোছাইনীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাও: শহিদুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো: জায়েজুল ইসলাম, মো: মজিবুর রহমান, মো: খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

আয়োজনের মুল উদ্যোক্তা মো: মঞ্জুরুল হক জানান প্রতিবেশি প্রায় ৬০টি পরিবারের হাতে প্রত্যেককে ৩কেজি চাল, ২কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১প্যাকেট লাচ্ছা সেমাই, আধা কেজি চিনি, ১কেজি লবণ ও ২টি সাবানের একটি প্যাকেজ তোলে দেওয়া হয়। এ আয়োজন সফল করতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
উপকার ভোগী সাবিকুন্নাহার বেবী, আম্বিয়া খাতুন, জুয়েল মিয়া, আবুল কাশেম বলেন, এ ঈদ উপহার পেয়ে আমরা খুব খুশি। এর মাধ্যমে পরিবারের সদস্যদের নিয়ে আমরা ঈদ করতে পারব।


_medium_1769322871.jpg)

