শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২৬ মার্চ ২০২৬, ০৬:১৮ বিকাল

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬শে মার্চ যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে বীর শহীদদের স্মরণ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, পূর্বধলা উপজেলা শাখা।

দিবসটি উপলক্ষে সকালে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপজেলা পরিষদ চত্ত্বরে সমবেত হন। পরে তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। 

এসময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ২৬শে মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণা এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করা আমাদের সবার দায়িত্ব।

বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশে বসবাস করছি। তাই স্বাধীনতার চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত