শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থগিত
আরবান ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৪:২৪ দুপুর

অগ্নিকাণ্ডের ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ।
এর আগে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিকভাবে আগুনের ঘটনা ঘটে। কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুত রাখা হয়।
জানা যায়, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। আরো ১৬টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।


_medium_1764581854.jpg)




